অনশন ভাঙতে যাচ্ছেন শিক্ষার্থীরা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা অনশন ভাঙতে যাচ্ছেন। আজ বুধবার (২৬ জানুয়ারি) ভোর রাত ৪ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এসে আশ্বাস দিলে শিক্ষার্থীরা অনশন ভাঙার কথা দেন।

Manual1 Ad Code

সকাল ৮টায় অনশন ভাঙার কথা থাকলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনও কেউ অনশন ভাঙেননি।

Manual8 Ad Code

এ বিষয়ে জানতে চাইলে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, অনশনরত ২০ জন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের ক্যাম্পাসে আনতে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। তারা এলেই অনশন ভাঙার আনুষ্ঠানিকতা শুরু হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code