তৌসিফ-তিশার ‘বরযাত্রী’ আসছে

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: চলমান সময় ও দর্শকের চাহিদার কথা মাথায় রেখে নির্মিত হয়েছে নতুন নাটক ‘বরযাত্রী’। যেখানে এই যুগের সম্পর্ক-প্রেমের উপাখ্যান দেখা যাবে। এটি নির্মাণ করেছেন সুমন ধর। নাটকের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। জানা গেছে, মাস কয়েক আগে নারায়ণগঞ্জ ও রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যায়ন হয়েছে। গল্পের সঙ্গে সামঞ্জস্য রাখতে আয়োজনে কমতি রাখেননি নির্মাতা। সুমন ধর বলেন, ‘বর্তমান সময়ের প্রেক্ষাপটেই এই নাটক বানিয়েছি। সম্পর্কে পাওয়া না পাওয়ার গল্প বলা যেতে পারে। গল্প অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছি দারুণভাবে উপস্থাপন করার। কাজটি দর্শকের পছন্দ হবে আশা করি।’ ‘বরযাত্রী’তে আরও আছেন আজিজুল হাকিম, শিল্পি সরকার অপু, এস এন জনি, সুব্রত চক্রবর্তী ও মিলি মুন্সি প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছে কেএস ফিল্ম। প্রতিষ্ঠানটির কর্ণধার মোহাম্মদ কামরুজ্জামান জানান, ২৩ মে (বৃহস্পতিবার) দুপুর ১২টায় নাটকটি কেএস এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে।

Manual6 Ad Code

সুত্র:এফএনএস ডটকম

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code