আফগান সীমান্তে জঙ্গিদের গুলিতে ৬ সেনা নিহত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তানের উত্তর পশ্চিমাংশের আফগান সীমান্তবর্তী জেলায় জঙ্গিদের গুলিতে ৬ সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) পাকিস্তানের সামরিক বাহিনী বিষয়টি জানিয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

Manual2 Ad Code

এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী জানায়, উত্তর ওয়াজিরিস্তানের একটি এলাকায় জঙ্গিদের সঙ্গে আমাদের সেনাদের গোলাগুলি হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গোলাগুলিতে ৩ জঙ্গীও নিহত হয়েছে। আফগান সীমান্তবর্তী এই এলাকাটির সীমান্তের দুই পাশেই জঙ্গী তৎপরতা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে। সেনাদের সঙ্গে গোলাগুলিতে লিপ্ত থাকার কথা স্বীকার করেনি কোনও জঙ্গি গোষ্ঠী।

এক সপ্তাহ আগেও পাকিস্তানে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। আত্মঘাতী বোমা হামলাকারী দেশটির সামরিক ক্যাম্পে ঢুকে পড়ে। এতে ৩ পাকিস্তানি সেনা নিহত হয়।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code