বাঘাইছড়ির সাজেক পর্যটনকেন্দ্রে পৌচেছেন রাষ্ট্রপতি

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

৩ দিনের সফরে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে পৌচেছেন মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (১০ ফেব্রুয়ারী) উপজেলার সাজেক পর্যটন এলাকায় মহামান্য রাষ্ট্রপতি সাহাব উদ্দীন মহোদয় সফর সঙ্গীদের নিয়ে ২৭ বিজিবি হেলিপ্যাডে ১.২০ মিঃ এ অবতরণ করেছেন। রাষ্ট্রপতি সাজেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করবেন। মেঘ পাহাড়ের উপত্যকা সাজেক ভ্যালি আয়তনে দেশের সবচেয়ে বড় উপজেলা রাঙ্গামাটির বাঘাইছড়িতে অবস্থিত।

Manual2 Ad Code

তিনি সফর সঙ্গীদের নিয়ে হেলিকপ্টার: ২ (নরমাল ভার্সন) যোগে ঢাকা তেজগাঁও বিমান বন্দর হতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) হেলিপ্যাডে অবতরণ করেন। এসময় সফর সঙ্গীদের মধ্যে মোঃ ওয়াহিদুল ইসলাম খান, সচিব ( সংযুক্ত) জন বিভাগ, রাষ্ট্রপতির কার্যালয়, মিসেস শেখ নাসরিন আহমেদ, মহামান্য রাষ্ট্রপতি সামরিক সচিবের পতœী, বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান, এসপিপি, পিবিজিএম, এনডব্লিউসি, পিএসসি মহামান্য রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব, রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগ ও মোঃ দিদারুল আলম মহামান্য রাষ্ট্রপতির একান্ত সচিব, জন বিভাগ, রাষ্ট্রপতির কার্যালয় এবং স্বজনরাসহ অন্যান্য সফর সঙ্গীরা উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

রাষ্ট্রপতির এ সফর ঘিরে সাজেকে নিরাপত্তা ব্যবস্থা ও প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান। এ ছাড়া রাষ্ট্রপতির সফরকালে সাজেক পর্যটন কেন্দ্রের রিসোর্ট, কটেজ, হোটেল ও রেস্টুরেন্ট কোনোটাই বন্ধ থাকবে না বলেও জানান তিনি। ভ্রমনকালে মহামান্য রাষ্ট্রপতি সাজেকের গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থান পরিদর্শন করবেন।

রাঙ্গামাটি জেলা প্রশাসক আরো বলেন, রাষ্ট্রপতির সফরকালে সাজেকে কটেজ, রিসোর্ট, রেস্টুরেন্ট পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে। ভ্রমণকারী অন্য পর্যটকদের সঙ্গেই সাজেকের প্রকৃতি উপভোগ করবেন রাষ্ট্রপতি। তবে রাষ্ট্রপতির সফরকালে সাজেকে সর্বোচ্চ নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করা হযেছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code