শুক্রবার আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আসানি’

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট : সাগরে সম্ভাব্য লঘুচাপের ফলে সৃষ্টি হতে পারে বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আসানি’। শুক্রবার (৬ মে) সৃষ্ট এই লঘুচাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশা। বৃহস্পতিবার (৫ মে) বাংলাদেশ আবহাওয়া অফিস তথ্য জানান।

Manual6 Ad Code

আবহাওয়া অফিস জানায়, শুক্রবার (৬ মে) দক্ষিণ আন্দামান সাগরের সম্ভাব্য লঘুচাপটি সৃষ্টি হতে পারে। এখন পর্যন্ত লঘুচাপটি বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ওড়িশার দিকে মুখ করে আছে। তবে লঘুচাপটির গতিপথ বারবার বদলাচ্ছে। এ জন্য বলা মুশকিল, এটি তৈরি হলেও আসলে কোনদিকে যাবে। তবে প্রাথমিক ধারণা অনুযায়ী এটি বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ওড়িশায় আঘাত হানতে পারে।

Manual7 Ad Code

আবহাওয়া অফিস আরও জানায়, ঘূর্ণিঝড়টির বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না, এটি কোনদিকে আঘাত হানবে। ধারণা করা হচ্ছে, এটি আগামী ১০ থেকে ১২ তারিখের মধ্যে বাংলাদেশের পশ্চিম অথবা পূর্বাঞ্চলের উপকূলে আঘাত হানতে পারে।

Manual1 Ad Code

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া বার্তায় বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বরিশাল, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উত্তরাঞ্চলের রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code