মৌলভীবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গিয়াস উদ্দিন নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১৯ মে) রাতে এএসআই রানা ও এএসআই সাইদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের নির্দিষ্ট স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করে।

Manual1 Ad Code

গ্রেপ্তারকৃত গিয়াস উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার একটি মাদক মামলায় আদালতের রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। মামলায় দোষী প্রমাণিত হওয়ায় তিনি এই দণ্ড পান এবং এরপর থেকে পলাতক ছিলেন।

Manual2 Ad Code

তিনি মৌলভীবাজার সদর উপজেলার দিশালোক গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র। পুলিশ জানায়, দীর্ঘদিন পলাতক থাকার পর কৌশলগত অভিযানের মাধ্যমে তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়। তাকে যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। ডেস্ক জেবি

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • মৌলভীবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • Manual1 Ad Code
    Manual7 Ad Code