টুইটারে মাসে গুণতে হবে ৮ ডলার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: টুইটারে ‘ব্লু ব্যাজ’ কেউ নিতে চাইলে তাকে প্রতি মাসে গুণতে হবে ৭. ৯৯ মার্কিন ডলার। ভেরিফায়েড অ্যাকাউন্ট নীল টিক চিহ্নের জন্য প্রথমবার ফি চালু করলেন টুইটারের মালিক মার্কিন শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। ইতোমধ্যে অ্যাপেল স্টোরে টুইটার অ্যাপ আপডেট করেছে প্রতিষ্ঠানটি। খবর বিবিসি’র।

টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে, টুইটারের এই সেবা প্রাথমিকভাবে কানাডা, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড এবং যুক্তরাজ্যে চালু হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য দেশেও করা হবে।

Manual3 Ad Code

ব্লু ব্যাজ মূলত প্রকৃত অর্থে প্রোফাইল চেনার একটি সহজ উপায়। সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্যবহারকারীদের নির্ভরযোগ্য তথ্য সনাক্তের একটি চিহ্ন। তবে টুইটারের নীতি পরিবর্তনে কিছুটা উদ্বেগ রয়েছে অনেকের। কারণ প্রতি মাসে ফি দেওয়ার বিনিময়ে যে কেউ সরকারি ব্যক্তি-প্রতিষ্ঠান, সেলিব্রেটি, সাংবাদিক বা ব্র্যান্ডের নামে অ্যাকাউন্ট চালাতে পারে। এতে অপরাধ বাড়ার শঙ্কা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code