নির্বাচন কমিশনের ওপর বৈদেশিক কোনও চাপ নেই: সিইসি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে নির্বাচন কমিশনের ওপর আন্তর্জাতিক সম্প্রদায় বা বৈদেশিক কোনও চাপ নেই। বৈদেশিক রাষ্ট্রদূতরা যেসব মন্তব্য করছেন তা সরকার বুঝবে। এটি তাদের দ্বিপাক্ষিক বিষয়, এ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আমার কোনও মন্তব্য নেই।’

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠান উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

Manual7 Ad Code

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা নির্বাচন করবো। কোনও দলের প্রতি চাপ নেই, তবে সব দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। বিএনপি একটি গুরুত্বপূর্ণ দল। তারা এলে নির্বাচনটি আরও অধিক মাত্রায় প্রতিদ্বন্দ্বিতামূলক ও অংশগ্রহণমূলক হবে। আমরা অত্যন্ত আনন্দিত হবো যদি সব দল নির্বাচনে অংশগ্রহণ করে। সব দল অংশ নিলে অংশগ্রহণমূলক নির্বাচনের যে দাবি সেটি অধিক বাস্তবায়ন হবে।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code