

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনে যুদ্ধে চলা অবস্থায় রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী দিমিত্রি বুলগাকভকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে মস্কো। শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাকে অন্য পদে স্থানান্তর করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, উপ-প্রতিরক্ষামন্ত্রী বুলগাকভক কর্নেল জেনারেল মিখাইল মিজিনসেভের জায়গায় স্থলাভিষিক্ত হতে চলছেন।
মে মাসের শেষের দিকে ইউক্রেনের মারিউপোল শহরে ভারী হামলার জন্য তাকে দায়ী করেছিল কিয়েভ। মিজিনসেভ প্রতিরক্ষা ব্যবস্থাপনার জাতীয় কেন্দ্রের প্রধান ছিলেন। এখন থেকে তিনি সশস্ত্র বাহিনীর রসদ সরবরাহের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে মস্কো।