গাজার হাসপাতালে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট :  ফিলিস্তিনের গাজার অন্যতম প্রধান একটি হাসপাতাল ভবনে আজ রোববার দুটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এ হামলায় হাসপাতালটির জরুরি বিভাগ, অভ্যর্থনাকেন্দ্রসহ অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসাকর্মীরা। হামলার ঘটনাটি ঘটেছে আল-আহলি আরব ব্যাপ্টিস্ট হাসপাতালে। হামলার আগে আগে এক ব্যক্তি দাবি করেন, তিনি একটি ফোনকল পেয়েছেন। যে ব্যক্তি ফোন করেছেন, তিনি নিজেকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচয় দেন। বলেন, হাসপাতালটিতে হামলা চালানো হবে। এরপরই হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়। হাসপাতালে হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে গাজার বেসামরিক জরুরি পরিষেবা। হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

Manual7 Ad Code

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, বাস্তুচ্যুত পরিবারগুলো এই জায়গা ছেড়ে যাচ্ছে। তাদের কাউকে কাউকে হাসপাতালে থাকা অসুস্থ স্বজনদের নিয়ে যেতে দেখা যায়; যদিও এই ছবির সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স। হামাস পরিচালিত গাজার সরকারি গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে এই হামলাকে জঘন্য ও নোংরা অপরাধ হিসেবে অভিহিত করে নিন্দা জানিয়েছে।বিবৃতিতে বলা হয়, গাজা উপত্যকার স্বাস্থ্যসেবা খাতের অবশিষ্ট অংশ গুঁড়িয়ে দেওয়ার জন্য ইসরায়েল একটি পদ্ধতিগত পরিকল্পনার অংশ হিসেবে ইচ্ছাকৃতভাবে ৩৪টি হাসপাতাল ধ্বংস করেছে। এর আগে ২০২৩ সালের অক্টোবরে আল-আহলি আরব ব্যাপ্টিস্ট হাসপাতালে বিস্ফোরণের ঘটনায় শতাধিক মানুষ নিহত হন। তখন ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছিলেন, ইসরায়েলি বিমান হামলার জেরে হতাহত হওয়ার এই ঘটনা ঘটে। অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ তখন দাবি করে, প্যালেস্টাইন ইসলামিক জিহাদের ছোড়া রকেট ব্যর্থ হয়ে হাসপাতালে পড়ে বিস্ফোরণ ঘটে। তবে এই দাবি অস্বীকার করেছে প্যালেস্টাইন ইসলামিক জিহাদ।

Manual2 Ad Code

Desk: K

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code