ক্রিকেটকে বিদায় জানালেন সানা মীর

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

পাকিস্তানের সর্বকালের সেরা নারী ক্রিকেটার ও নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সানা মীর ক্রিকেটকে বিদায় জানালেন। তাকে পাকিস্তানের নারী ক্রিকেট দলের অগ্রদূত বলা হয়ে থাকে।

নারীদের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারদের তালিকায় যুগ্মভাবে চতুর্থ স্থানে আছেন সানা মীর। এছাড়া ১০৬টি টি-টোয়েন্টি ম্যাচে তার উইকেট সংখ্যা ৮৯টি। পাকিস্তানে তার আগে আছেন একমাত্র নিদা দার (৯৮)।

Manual8 Ad Code

২০০৫ সালে অভিষিক্ত হওয়ার পর পাকিস্তানের জার্সিতে ২২৬টি ম্যাচ খেলেছেন সানা, যার ১৩৭ ম্যাচে ছিলেন অধিনায়ক। ১২০টি ওয়ানডেতে ২৪.২৭ গড়ে ১৫১টি উইকেট তুলে নেওয়া এই অফ-স্পিনার। তিনি দেশের হয়ে ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি।

Manual8 Ad Code

ওয়ানডেতে পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক (১৬৩০) সানা। এছাড়া ওয়ানডেতে ১০০০ রান এবং ১০০ উইকেটের মালিকদের সংক্ষিপ্ত তালিকাতেও আছেন তিনি। শুধু কি তাই, ১০০টি টি-টোয়েন্টি খেলার দুর্লভ অর্জনও রয়েছে তার ঝুলিতে। ২০১৮ সালের অক্টোবরে আইসিসি’র নারীদের ওয়ানডে র‌্যাংকিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে উঠেছিলেন তিনি। ২০১০ ও ২০১৪ এশিয়ান গেমসের স্বর্ণপদকও অর্জনের খাতায় যোগ করেছেন তিনি।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code