সেনেগালে ১ লাখ ২০ হাজার কপি কোরআন বিতরণ সৌদি আরবের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: সেনেগাল প্রজাতন্ত্রের কাছে ১ লাখ ২০ হাজার কপি কোরআন বিতরণ করেছে সৌদি আরব। সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

Manual1 Ad Code

সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পবিত্র কোরআন ছাপার দায়িত্বপ্রাপ্ত সংস্থা কিং ফাহাদ কমপ্লেক্সের মাধ্যমে দুই পবিত্র মসজিদের রক্ষক বাদশাহ সালমানের পক্ষ থেকে সেনেগাল প্রজাতন্ত্রের কাছে পবিত্র কোরআনের এই কপিগুলো পাঠিয়েছেন।

Manual1 Ad Code

সেনেগাল প্রজাতন্ত্রের কাছে বিতরণ করা পবিত্র কোরআনের কপিগুলো বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে উপহার বলে জানানো হয়েছে খবরে।

Manual4 Ad Code

খবরে বলা হয়, ইসলাম বিষয়ক মন্ত্রী ড. আব্দুল লতিফ আল-শেখের পক্ষ থেকে পবিত্র কোরআনের কপিগুলো ইসলামী বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. আওয়াদ বিন সাবতি আল-আনজি একটি বিশেষ অনুষ্ঠানে বিতরণ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code