নিউইয়র্কে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ‘ইকনা’র খাদ্য সামগ্রি বিতরণ (ভিডিও)

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ইউএসঃ নিউইয়র্কের ব্রঙ্কসে করোনা মহামারিতে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করেছে ইসলামিক সেন্টার অব নর্থ আমেরিকা ‘ইকনা’। গত ৭ জুন রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের হোয়াইট প্লেইনস রোডে মজুমদার ফাউন্ডেশন ও বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিল (বিএসিসির) যৌথ উদ্যেগে প্রায় ৩’শ মানুষের মধ্যে খাদ্য উপহার সামগ্রী বিতরণ করা হয়।

Manual7 Ad Code

বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি ও আগামী ২৩ জুন মঙ্গলবার অনুষ্ঠিতব্য ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নিবার্চনে অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৮৭’র ডিস্ট্রিক্ট লিডার প্রার্থী মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে এবং বিএসিসির সাধারণ সম্পাদক নজরুল হকের পরিচালনায় এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারীতে কংগ্রেসম্যান প্রার্থী রুবিন ডিয়াজ সিনিয়র, বাংলাদেশি আমেরিকান কংগ্রেসওম্যান প্রার্থী বদরুন খান মিতা, নিউইয়র্ক স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ৩২ থেকে সিনেটর পদপ্রার্থী জন প্যারেজ, ইকনার কর্মকর্তা সাব্বির গুল, জালাল চৌধুরী, মঞ্জুর চৌধুরী জগলুল, নুরে আলম জিকু, এন ইসলাম মামুন, সারোয়ার চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে রুবিন ডিয়াজ, বদরুন খান মিতা ও মোহাম্মদ এন মজুমদার আগামী ২৩ জুনের নির্বাচনে তাদের বিজয়ী করার জন্য বাংলাদেশি আমেরিকানদের প্রতি উদাত্ব আহ্বান জানান।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code