গাজায় ত্রাণকর্মীদের চলাচল স্থগিত করলো জাতিসংঘের খাদ্য সংস্থা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইসরায়েলি বাহিনীর হামলার শিকার হওয়ার পর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণকর্মীদের চলাচল স্থগিত করেছে জাতিসংঘের খাদ্য সংস্থা (ডব্লিউএফপি)। ১০ মাসব্যাপী যুদ্ধে এই প্রথম চেকপোস্টের কাছে এসে সংস্থাটির একটি গাড়িতে হামলার শিকার সন হামলা হয়েছে। বুধবার (২৯ আগস্ট) কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

Manual7 Ad Code

ইসরায়েল নিয়ন্ত্রিত একটি চেকপয়েন্ট থেকে মাত্র মিটারখানেক দূরে বন্দুকযুদ্ধের সময় ডব্লিউএফপি এর একটি গাড়িতে সরাসরি গুলি করে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার রাতে গাড়িটি ওয়াদি গাজা ব্রিজ চেকপয়েন্টের কাছে আসার সময় এ ঘটনা ঘটে। এর পরই ‘পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত’ গাজায় সংস্থাটির ত্রাণকর্মীদের চলাচল স্থগিত করা হয়। একটি বিবৃতিতে ডব্লিউএফপি বলেছে, ‘গাড়িটিতে থাকা ত্রাণকর্মীদের কেউই শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হননি।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code