ট্যাংক স্বল্পতায় রাশিয়ার দুটি অঞ্চলে বিজয় প্যারেড বাতিল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: আগামী মাসে অনুষ্ঠেয় সামরিক বিজয় প্যারেড বাতিল করেছে রাশিয়া। দুটি রুশ অঞ্চলের গভর্নর বলেছেন, নিরাপত্তা উদ্বেগ থেকে এটি বাতিল করা হয়েছে। তবে মার্কিন সাময়িকী নিউজউইক এক প্রতিবেদনে ইঙ্গিত দিয়েছে, ইউক্রেনে যুদ্ধের কারণে রাশিয়ার সামরিক সরঞ্জাম স্বল্পতা তৈরি হয়েছে। এই কারণে বিজয় প্যারেড বাতিল করা হয়ে থাকতে পারে।

Manual6 Ad Code

প্রতি বছর মে মাসের ৯ তারিখ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে বিজয় প্যারেড আয়োজন করা হয়ে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসীদের বিরুদ্ধে সাবেক সোভিয়েত ইউনিয়নে বিজয় উদযাপনে এই সামরিক প্যারেড আয়োজন করা হয়। রাশিয়ায় এই যুদ্ধকে মহান দেশাত্ববোধের যুদ্ধ হিসেবে উল্লেখ করা হয়।

এই বিজয় উদযাপনের বৃহত্তম আয়োজন থাকে মস্কোর রেড স্কয়ারে। এখানে সেনারা কুচকাওয়াজে অংশ নেন। রুশ সেনাবাহিনীর শক্তি প্রদর্শনে হাজির করা হয় বর্ণিল অস্ত্র সম্ভার। ধারণা করা হচ্ছে, ইউক্রেনে রুশ আক্রমণের পর রাশিয়ার অস্ত্রভাণ্ডারে টান পড়েছে।

Manual1 Ad Code

যুদ্ধের কারণে ইউক্রেন সীমান্তবর্তী কুর্স্ক ও বেলগোরদ অঞ্চলের গভর্নর স্থানীয় আয়োজন বাতিল করেছেন।

Manual6 Ad Code

কুর্স্ক গভর্নর রোমান স্টারোভয়ত বলেছেন, নিরাপত্তাজনিত কারণে আঞ্চলিক রাজধানীতে কোনও বিজয় প্যারেড আয়োজন করা হবে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code