পেঁয়াজের আমদানি নির্ভরতা কমছে: কৃষি অধিদপ্তের মহাপরিচালক

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্ক: দেশে আমদানি নির্ভরতা কমছে উল্লেখ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস বলেছেন, ‘চলতি মৌসুমে ১৬ লাখ টন পেঁয়াজের আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু আমদানি করতে হয়েছে মাত্র ৭ লাখ টন। দেশে অসময়েও প্রচুর পরিমাণ পেঁয়াজ উৎপাদন করা হচ্ছে।’

Manual8 Ad Code

আজ শনিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার ইছাখালীর মাঠে গ্রীষ্মকালীন পেঁয়াজ নাসিক এন-৫৩ মাঠ দিবস অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সেখানে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পেঁয়াজের আমদানি নির্ভরতা কমাতে সারা বছর পেঁয়াজ উৎপাদনের চেষ্টা করছে সরকার। চলতি মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ নাসিক এন-৫৩ জাতের বীজ কৃষকদের মাঝে সরবরাহ করা হয়েছিল। যা থেকে ভালো ফলন পাচ্ছে কৃষকেরা।’

Manual5 Ad Code

কৃষিসচিব বলেন, ‘চলতি মৌসুমে একটু দেরিতে চাষিদের মাঝে এ জাতের পেঁয়াজের বীজ বিতরণ করা হয়েছিল। ভবিষ্যতে জুন মাসের প্রথমেই চাষিদের মাঝে এ পেঁয়াজের বীজ বিতরণ করা হবে। যাতে কৃষকেরা ভালো দাম পায়।’

Manual6 Ad Code

তিনি আরও বলেন, ‘এক কেজি পেঁয়াজ উৎপাদন করতে কৃষকদের খরচ হয় ৩৪ টাকা। ভোক্তা পর্যায়ে পেঁয়াজের দাম যাতে ৬০ থেকে ৭০ টাকার মধ্যে থাকে, সে চেষ্টাই করছে মন্ত্রণালয়।’

এ সময় তারা গ্রীষ্মকালীন নাসিক এন-৫৩ জাতের পেঁয়াজের খেত ঘুর দেখেন তারা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শামীম হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক বিজয় কৃষ্ণ হালদারসহ এ অঞ্চলে বেশ কয়েকটি জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকেরা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code