আবারও এক সঙ্গে কাজল-অজয়

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক : ১৯৯৫ সালে ‘গুণ্ডারাজ’-এর সেটে তাঁদের প্রথম দেখা। তার পর বেশ কিছু ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। পরে গাঁট ছড়া বেঁধেছেন এক সঙ্গে। কথা হচ্ছে, বলিউডের মিষ্টি মেয়ে কাজল আর অ্যাংরি ম্যান অজয় দেবগণের। যাদের ঘিরে একটাই প্রশ্ন বার বার ঘুরেফিরে আসে, কবে আবার একসঙ্গে অভিনয় করবেন কাজল-অজয় দম্পতি?

এ প্রসঙ্গে অজয় গণমাধ্যমে জানান, ‘‘আমি আর কাজল জীবনের এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যখন, লাভ স্টোরিতে আমাদের আর ঠিক মানাবে না। চ্যালেঞ্জিং চরিত্রের স্ক্রিপ্ট নিয়ে কোনও পরিচালক হাজির হলে তবেই দু’জনের একসঙ্গে একটা ছবি হতে পারে।’’
অজয় আরো বলেন, ‘‘বয়স যখন কম ছিল তখন কিছুটা ঝোঁকের বশেই ‘হালচাল’, ‘পেয়ার তো হো না হি তা’, ‘রাজু চাচা’র মতো ছবিগুলো করে ফেলেছি। বেশ কিছু বছর পর কাজলকে আমি ‘ইউ মি অউর হাম’ ছবিতে পরিচালনা করেছি। কাজলের সঙ্গে আবার ছবি করতে তো ভালই লাগবে। কাজলকে যদি এই প্রশ্নটা করেন, ওর এই এক উত্তরই হবে। কিন্তু একই ধাঁচের লাভ স্টোরিতে অভিনয় করতে দুজনের কারও ভাল লাগবে না।’’
অজয় দেবগণের সর্বশেষ মুক্তি পাওয়া ‘গোলমাল এগেইন’ ভালই ব্যবসা করেছে বক্স অফিসে। মুক্তির অপেক্ষার তাঁর আগামী ছবি ‘রেইড’। এদিকে কাজল ব্যস্ত তাঁর পরবর্তী ছবি ‘ইলা’ নিয়ে, যে ছবিটির পরিচালনা করছেন প্রদীপ সরকার।
১৯৯৯ সালে বিয়ে হয় অজয় আর কাজলের। তার পর পরিবারে এসেছে তাঁদের দুই সন্তান।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code