ইসরায়েলের দুই মন্ত্রী গাজায় ‘যুদ্ধবিরতি’ চান না

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual1 Ad Code

ফিলিস্তিনেরর সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি ঠেকাতে তৎপর হয়েছে দখলদার ইসরায়েলের দুই উগ্রপন্থিমন্ত্রী ইতামার বেন গিভির ও বাজায়েল স্মোরিচ। গাজায় ‘যুদ্ধবিরতি’ চান না ইসরায়েলের দুই উগ্রপন্থি মন্ত্রী ইসরায়েলি অর্থমন্ত্রী বাজায়েল স্মোরিচ (ডানে) ও অর্থমন্ত্রী ইতামার বেন গিভির।
অবৈধ দখলদার বেন গিভির ইসরায়েলের জাতীয় নিরাপত্তা আর স্মোরিচ অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

Manual1 Ad Code

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বুধবার (২ জুলাই) স্মোরিচের দারস্থ হন বেন গিভির। এ সময় তিনি নেতানিয়াহু সরকারের ভেতর আলাদা একটি জোট তৈরির প্রস্তাব দেন।
হিব্রু ভাষার সংবাদমাধ্যম জানিয়েছে, বেন গিভিরের ওতজমা ইয়েহুদিত এবং স্মোরিচের রিলিজিয়াস জায়োনিজম পার্টি বিষয়টি নিয়ে আলোচনার জন্য বৈঠকে বসার পরিকল্পনাও করছিল।

Manual2 Ad Code

তবে স্মোরিচের এক মুখপাত্র দাবি করেছেন, স্মোরিচ এমন কোনো উদ্যোগের সঙ্গে জড়িত না। তিনি বলেন, বেন গিভির সংবাদমাধ্যমে তথ্য ফাঁস করে ‘নোংরা খেলা’ খেলার চেষ্টা করছেন।
বেন গিভির ও স্মোরিচের এ ফন্দির ব্যাপারে জানতে পেরে ক্ষুব্ধ হয় ইসরায়েলের বিরোধী দলগুলো। তারা প্রতিশ্রুতি দেয় যুদ্ধবিরতির জন্য প্রয়োজনে তারা নেতানিয়াহুর সরকারকে সহায়তা করবে।

সূত্র: টাইমস অব ইসরায়েল। ডেস্ক বিজে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • ইসরায়েলের দুই মন্ত্রী গাজায় ‘যুদ্ধবিরতি’ চান না
  • Manual1 Ad Code
    Manual5 Ad Code