

ডেস্ক রিপোর্ট:মামুনুর রশীদ, দিমা নেফারতিতি, কামরুজ্জামান বাচ্চু, নাহিদ ফেরদৌস, রেজাউল করিম টিটুল, সীমু আফরোজা, আলম সিদ্দিকী, সুমন শামসুদ্দিন, শাহ আলম দুলাল, এইচ বি রিতা, বনানী সিনহা, মাসুম আহমদ, মিয়া এম আছকির, শ্যাম দাস বৈদ্য, রওনক আফরোজ, লতা চৌধুরী এবং কাজী এজাবুল খালিদ মিঠু।সোহানা নাজনীনের সঞ্চালনায় বেশ কয়েকজন লেখক তাঁদের নতুন বই নিয়ে পাঠকদের সাথে মতবিনিময় করেন। আলোচনায় অংশ নেন লায়লা ফারজানা, রেজাউল করিম টিটুল, রানু ফেরদৌস, মাহমুদ রেজা চৌধুরী, ইব্রাহীম চৌধুরী খোকন, এসরাত জাহান বর্ণা, সাঈদ তারেক, রাজিয়া নাজমী ও বিমল সরকার সারথি। এছাড়া বন্যা মির্জার সঞ্চালনায় ‘বাংলা সাহিত্যে সমকালীনতা’ শীর্ষক বিশেষ আলোচনায় অংশ নেন ইমদাদুল হক মিলন, ফারুক মঈনউদ্দীন ও মেজবাহ উদ্দিন আহমদ, রাজু আলাউদ্দিন ও আহমাদ মাযহার।
‘মুক্তধারাÍজিএফবি সাহিত্য পুরস্কার ২০২৬’ অর্জন করেন প্রখ্যাত ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা ও ঔপন্যাসিক ড. আবদুন নূর। পুরস্কারের প্রবর্তক ও ফাউন্ডেশনের অন্যতম পৃষ্ঠপোষক গোলাম ফারুক ভূঁইয়া বিজয়ীর নাম ঘোষণা করেন। পুরস্কার হিসেবে ড. আবদুন নূরের হাতে নগদ ৩ হাজার মার্কিন ডলার, সম্মাননা ক্রেস্ট ও বিশেষ স্মারক তুলে দেওয়া হয়।
বাংলা প্রকাশনা শিল্পে অনন্য অবদানের জন্য এবছর শ্রেষ্ঠ প্রকাশনা সংস্থা হিসেবে এই সম্মানজনক পুরস্কার লাভ করে প্রকাশনা প্রতিষ্ঠান ‘বাতিঘর’।
‘মুক্তধারা স্মারক বক্তা ২০২৬’ হিসেবে একক বক্তৃতা প্রদান করেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। এছাড়া জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ফারুক মঈনউদ্দীন।সমাপনী দিনের আলোচিত পর্ব ছিল নতুন প্রজন্মের অংশগ্রহণে সৃজনশীলতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শীর্ষক অনুষ্ঠান। রাব্বানী ভূঁইয়ার সঞ্চালনায় অংশ নিয়ে সাহিত্য, প্রযুক্তি, ভবিষ্যতের শিক্ষা এবং মানব সৃজনশীলতার ওপর এআইÍএর প্রভাব নিয়ে চমৎকার মতবিনিময় করে দানিয়াল দর্পণ সামি, মীম দে শ্রাবণী, প্রজ্ঞাত্তম সাহা প্রজ্ঞা, ফারজিন কবীর কাব্য, অদ্রিতা দে ও ধীরাজ সাহা।
মেলার শেষ দিনে বিকেলের অন্যতম আসর ছিল জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইনের মুখোমুখি। বিশ্বজিত সাহার সঞ্চালনায় এই বিশেষ সাহিত্য আড্ডায় সাহিত্য, নতুন প্রজন্মের পাঠাভ্যাস, সামাজিক পরিবর্তন, লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং সৃজনশীলতার নানা দিক নিয়ে কথা বলেন সাদাত হোসাইন।অধ্যাপক ড. মোস্তফা সারওয়ারের ‘উচ্চশিক্ষার জন্য দিকÍনির্দেশনা’ বিষয়ক একক বক্তব্য ছিল সোমবারের বিশেষ পর্ব।
মেলায় অংশগ্রহণকারী ২৬টি শীর্ষ প্রকাশনা প্রতিষ্ঠানের প্রকাশকেরা জানান, শেষ দিনে গবেষণামূলক বই, নতুন উপন্যাস ও শিশুতোষ বইয়ের রেকর্ড পরিমাণ বিক্রি হয়েছে। ‘অনন্যা’র প্রকাশক মনিরুল হক প্রথম দিনের পর শেষ দিনেও বিক্রি ও পাঠকের উপস্থিতিতে গভীর সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষলগ্নে উপস্থিত সকলের সমবেত কণ্ঠে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ৩৫তম মেলার সফল সমাপ্তি ঘটে। মেলা কমিটির আহ্বায়ক ড. নজরুল ইসলাম, সহযোগী আহ্বায়ক ওবায়েদুল্লাহ মামুন, রাব্বানী ভূঁইয়া এবং চেয়ারপারসন ড. জিয়াউদ্দিন আহমেদ সংশ্লিষ্ট সকলকে, বিশেষ করে স্বেচ্ছাসেবকদের ও প্রবাসের সংবাদমাধ্যমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।সমাপনী মঞ্চ থেকে আগামী বছরের মেলার তারিখ ঘোষণা করা হয়। ২০২৭ সালের ৩৬তম বইমেলা হবে ২১ মে থেকে ২৪ মে পর্যন্ত।