দুবাই থেকে নিউইয়র্ক যাওয়া যাবে ২৬ মিনিটে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি:বিমান আবিষ্কারের পর এ আকাশযানটির গতির ক্ষেত্রে যুগান্তকারী এক পরিবর্তন বুঝি হতে চলল। কিন্তু বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং করপোরেশন আর প্রতিষ্ঠানটির কানাডার প্রকৌশলী চার্লস বোম্বেরডিয়ারের বরাতে ফোর্বস ম্যাগাজিন জানিয়েছে, খুব শিগগির নিউইয়র্ক থেকে দুবাইয়ের দূরত্ব ছয় হাজার ৮৩৬ মাইল পাড়ি দিতে সময় লাগবে মাত্র ২২ মিনিট! ম্যাগাজিনটির মতে, শুনতে অবিশ্বাস্য মনে হলেও চার বছর পর এটাই নাকি হবে আকাশযানের বাস্তবতা।

Manual4 Ad Code

আকাশযানের গতির বিষয়ে চার্লস বোম্বারডিয়ার আবিষ্কৃত সূত্র মেনে ‘অ্যান্টিপড’ নামে বিশেষ এই বিমানটি তৈরির চেষ্টা করছে বোয়িং করপোরেশন। এই প্রচেষ্টায় সফলতাও এসেছে অনেকখানি। প্রাথমিকভাবে একসঙ্গে ১০ জন যাত্রী উঠতে পারবেন বিমানটিতে। পর্যায়ক্রমে আরো বেশি যাত্রী নিয়ে উড়বে নতুন যুগের এ বিমানটি।

চার্লসের নকশা করা অ্যান্টিপড উড়বে বৈদ্যুতিক শক্তির মাধ্যমে। হাইড্রোজেন পুড়িয়ে এবং তরল অক্সিজেন সংকুচিত করে তৈরি হবে বিমানটির অবিশ্বাস্য গতি। ফোর্বস জানিয়েছে, বর্তমানে পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী বিমানটির গতি ঘণ্টায় ৫৭০ মাইল। কিন্তু অ্যান্টিপড ৪০ হাজার ফুট উঁচু দিয়ে ঘণ্টায় ১৮ হাজার ৬০০ মাইল গতিতে উড়বে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code