চীন সফরে যাচ্ছেন ব্লিঙ্কেন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: গত পাঁচ বছরের মধ্যে কোনও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথমবার চীন সফরে যাচ্ছেন অ্যান্টনি ব্লিঙ্কেন। দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার পাশাপাশি স্থগিত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আগামী ১৮ জুন সফরে যাওয়ার কথা রয়েছে তার।

Manual7 Ad Code

চলতি বছরের ফেব্রুয়ারিতে বেইজিং সফরে যাওয়ার কথা ছিল ব্লিঙ্কেনের। কিন্তু যুক্তরাষ্ট্রের আকাশে চীনা ‘নজরদারি বেলুন’ ইস্যুতে তার সফর বাতিল হয়।

Manual5 Ad Code

রয়টার্সের প্রতিবেদেনে জানা গেছে, গত বৃহস্পতিবার কিউবার সঙ্গে চীনের গোপন চুক্তি হয়েছে। ওই চুক্তির পর আবারও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বেইজিং সফরের পরিকল্পনার খবর সামনে এলো।

বাইডেন প্রশাসনের ধারণা, কিউবায় প্রযুক্তি স্থাপন করে ওয়াশিংটনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির পরিকল্পনা করছে বেইজিং। এ বিষয়ে শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ‘গুজব ছড়াচ্ছে’।

Manual5 Ad Code

ব্লিঙ্কেনের সফর নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি দুই দেশ। এদিকে চীনের ওয়াশিংটন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী বেইজিং। যৌথভাবে দেশ দুটি সমঝোতায় পৌঁছাবে বলে আশা ব্যক্ত করেছেন দূতাবাসের কর্মকর্তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code