ডিজিটাল-স্মার্ট বাংলাদেশ অগ্রযাত্রায় লন্ডনে সেমিনার

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: সুধীজনের উপস্থিতিতে লন্ডনে অনুষ্ঠিত হলো ডিজিটাল-স্মার্ট বাংলাদেশ অগ্রযাত্রায় করণীয় শীর্ষক সেমিনার। এ সেমিনারে কী নোট স্পিকারের বক্তব্য দেন বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ ও আইসিটি মন্ত্রণালয়ের এটুআইয়ের কৌশলগত যোগাযোগ ডিরেক্টর আশফাক জামান। তিনি বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে তথ্যপ্রযুক্তির উন্নয়ন ছাড়া কোনো দেশ বা জাতির ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। তিনি আরও বলেন, জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়তে তারই সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরে কাজ করছেন। বাংলাদেশ এখন তথ্যপ্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে। এর সুফল যাতে সবাই ভোগ করতে পারে, এজন্য দেশবিদেশে আমাদের সবাইকে ঐক্য হয়ে কাজ করতে হবে।

Manual8 Ad Code

শুক্রবার (২১ জুন) সন্ধ্যায় লন্ডন বাংলা প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু লেখক ও সাংবাদিক ফোরাম ইউকে আয়োজিত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ‘ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ অগ্রযাত্রায় আমাদের করণীয় শীর্ষক’ সেমিনারের হোস্ট বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের সেক্রেটারি সাংবাদিক শাহ মোস্তাফিজুর রহমান বেলালের সঞ্চালনায় ও লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জনমত সম্পাদক সৈয়দ নাহাস পাশার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য দেন ব্রিজইন্ডিয়া ফাউন্ডেশনের পরিচালক প্রতিক দাতানি, ওয়েস্টলন্ডন চেম্বার অব কমার্সের নির্বাহী পরিচালক অ্যালান রাইডস (গ্রাড) ও ভূ-রাজনৈতিক বিশ্লেষক প্রিয়জিত দেবসরকার। এছাড়াও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সেক্রেটারি প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম বাসন, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক মতিয়ার চৌধুরী, প্রবীণ সাংবাদিক হামিদ মোহাম্মদ, স্বদেশ-বিদেশ সম্পাদক বাতিরুল হক সরদার, সাংবাদিক ড. আজিজুল আম্বিয়া, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মিডিয়া অফিসার মাহবুবুর রহমান, সাংবাদিক রহমত আলী।

সেমিনারে অংশ নেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রেসিডেন্ট আনসার আহমেদ উল্লাহ, সাপ্তাহিক জনমতের সহকারী সম্পাদক সাংবাদিক মোসলেহ উদ্দিন আহমদ, সাংবাদিক মোস্তাক বাবুল, সাংবাদিক হেফাজুল করিম রাকিব, সাংবাদিক বদরুদ্দোজা বাবুল, সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, সাংবাদিক আসাদুজ্জামান মুকুল, টিভি প্রেজেন্টার হাফসা ইসলাম, কবি অ্যাডভোকেট মুজিবুল হক মনি, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, জালালাবাদ ফাউন্ডেশন ইউকের সাধারণ সম্পাদক আব্দুল বাছির, দ্য এডিটর২৪ এর সম্পাদক সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, শামীম আহমদ ও আরিয়ান খান প্রমুখ। বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের পক্ষ থেকে আলোচকরা ও প্রবীণ সাংবাদিক মতিয়ার চৌধুরীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সেমিনারের সভাপতি সৈয়দ নাহাস পাশা।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code