তিন মাসে সৌদি আরামকো’র মুনাফা বেড়েছে ৮০ শতাংশ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো জানিয়েছে, ২০২২ সালের প্রথম তিন মাসে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৮০ শতাংশ। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা ও মূল্যবৃদ্ধির কারণে কোম্পানিটি এই  মুনাফা অর্জন করেছে। রবিবার আরামকো এই তথ্য জানিয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।গত সপ্তাহে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হিসেবে অ্যাপলকে ছাড়িয়ে যায় আরামকো।

Manual1 Ad Code

২০২২ সালের প্রথম তিন মাসে কোম্পানিটির আয় ছিল ৩৯.৫ বিলিয়ন ডলার। এক বছর আগে একই সময়ের তুলনায় যা ২১.৭ বিলিয়ন ডলার বেশি।

Manual3 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code