নিউইয়র্কের প্রথম নারী পুলিশ প্রধানের পদত্যাগ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: নিউইয়র্ক সিটির প্রথম নারী পুলিশ কমিশনার কিচান্ট সিওয়েল পদত্যাগ করেছেন। মাত্র ১৮ মাস এই পদে কাজ করার পর গতকাল সোমবার তিনি পদত্যাগ করেন। তবে কী কারণে তিনি পদত্যাগ করেছেন, তা স্পষ্ট করে জানাননি।

পদত্যাগের বিষয়টি ৫১ বছর বয়সী সিওয়েল নিজেই সহকর্মীদের কাছে একটি সংক্ষিপ্ত চিঠিতে জানিয়েছেন। চিঠিটি স্থানীয় টেলিভিশন চ্যানেল ডব্লিউএবিসি-টিভি অনলাইনে পোস্ট করেছে। ওই চিঠিতে সিওয়েল নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) সদস্যদের নিঃস্বার্থতা ও বীরত্বের প্রশংসাও করেছেন।
সিওয়েল লিখেছেন, ‘আপনারা কঠোর পরিশ্রমী জনসাধারণের একটি অসাধারণ সমষ্টি। এই শহরের নিরাপত্তার জন্য নিবেদিত প্রাণ। আপনারা এবং আপনাদের পূর্বসূরিরাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে এনওয়াইপিডির নাম অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।’

Manual8 Ad Code

নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস নিজে নিউইয়র্ক পুলিশের সাবেক ক্যাপ্টেন। ২০২২ সালের জানুয়ারিতে তিনি সিওয়েলকে সিটির ৪৫তম পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code