নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ-অ্যাটাব’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত (ভিডিও সহ)

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আটাব) ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ১০ মে শুক্রবার জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে সংগঠনের সভাপতি সেলিম হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাসুদ মোর্শেদ। স্বাগত বক্তব্য রাখেন ইভেন্ট কমিটির আহবায়ক সংগঠনের কোষাধ্যক্ষ ওয়ার্ল্ড ট্রাভেলস এর প্রেসিডেন্ট শামসুদ্দিন বশীর। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মাওলানা এমকে মাহামুদ। সংগঠনের সদস্যরা ট্রাভেল ব্যবসার সংকট, করনীয় ও সংগঠনকে শক্তিশালী করার জন্য বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। আলোচকদের মধ্যে ছিলেন বরকত আলী, জাফর ফেরদৌস, বেলায়েত হোসেন বেলাল, এএসএম মাঈন উদ্দীন পিন্টু, মাসুদ রানা তপন, নজরুল ইসলাম, খান মোহাম্মদ রেদোয়ান, এমকে রহমান মাহবুব, মাহবুবুর রহমান, শামসুল তালুকদার, জাকির হোসেন বাচ্চু, শ্যামল তালুকদার, সালাহউদ্দীন শরীফ, মোহাম্মদ আলী প্রমুখ। রাতে ডিনার পরিবেশনার মদ্যদিয়ে সৌহার্দপূর্ন পরিবেশে ঈদ পুর্নমিলনীর কার্যক্রম শেষ হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code