পদ্মা সেতু উদ্বোধনের দিন নেতাকর্মীদের সতর্ক হয়ে চলতে প্রধানমন্ত্রীর নির্দেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: পদ্মা সেতু উদ্বোধনের দিন নেতাকর্মীদের সতর্কতার সঙ্গে চলাফেরা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী সভাপতি এক সংক্ষিপ্ত বার্তায় (এসএমএস) দলের নেতাকর্মীদের এ নির্দেশ দেন। বুধবার (৮ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দক্ষিণাঞ্চলের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা চলাকালে তিনি এই এসএমএস পাঠান। ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সম্পাদক মির্জা আজম সভায় সেটা পড়ে শোনান। মির্জা আজম বলেন, ‘প্রধানমন্ত্রী আপনাদের জন্য একটি মেসেজ দিয়েছেন। আমি পড়ে শোনাচ্ছি।

প্রধানমন্ত্রী বলেছেন, সবাই যেন সাবধানে চলাফেরা করে। গাড়ি যেন ওভারটেক না করে। ভলান্টিয়াররা সক্রিয় থাকবে। ষড়যন্ত্র তো আছেই। কোনও দুর্ঘটনা আনন্দ মাটি করে দিতে পারে। সাবধানে থাকতে হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সভায় দক্ষিণাঞ্চলের শীর্ষ নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code