অবিস্মরণীয় জয়ের পর বাংলাদেশ দলের জন্য এক কোটি টাকা পুরস্কার ঘোষণা

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক :  দুর্দান্ত ছক্কায় অবিস্মরণীয় জয়ের পর বাংলাদেশ দলের জন্য এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

Manual7 Ad Code

শনিবার সকালে কলম্বোতে তিনি এই ঘোষণা দেন। রোববার ফাইনালে ভারতের বিপক্ষে জিতলে পুরস্কারের টাকার অঙ্ক আরও বাড়বে বলে জানান পাপন।

অবিস্মরণীয় জয়ের পর বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এছাড়া দেশ ও বিদেশের অনেক নামিদামি ব্যক্তিত্ব বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানিয়েছেন।

Manual5 Ad Code

শুক্রবার কলম্বোর আর প্রেমাদাস স্টেডিয়ামে শ্রীলংকাকে ২ উইকেটে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে ওঠেছে বাংলাদেশ। কলম্বোয় টগবগে এই বাংলাদেশই রোববার ভারতের বিপক্ষে ফাইনালে লড়বে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code