প্রবাসী বাংলাদেশীদের মাহে রমজানের শুভেচ্ছা নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

নিউইয়র্ক : নিউইয়র্কের এবারের রমজান মাস প্রকৃতপক্ষেই অতিসংযমের মাস। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক এর পক্ষ থেকে নিউইয়র্ক ও পাশ্ববর্তী অঙ্গরাজ্যে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশীদেরকে পবিত্র মাহে রমজান এর শুভেচ্ছা।

Manual8 Ad Code

পরম করুনাময় আল্লাহ তায়ালার অশেষ রহমত এর মাস পবিত্র রমজান শুরু হয়েছে। এবারের রমজান মাসটি বহু মাত্রায় ব্যতিক্রমী, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাস এর সংক্রমন থেকে রক্ষা পেতে আমাদের সামাজিক দূরত্বসহ স্বাগতিক দেশের স্বাস্থ্য বিধি-বিধান মেনে ধৈর্য্য ও সাহসের সাথে চলমান এই মহাদুর্যোগ মোকাবেলা করতে হবে। বিশেষ করে রমজান মাসের সেহরীর ও ইফতারের খাদ্য ক্রয় অথবা সংগ্রহ করার সময় কোনভাবেই যেন করোনা ভাইরাসে আবার সংক্রমিত না হই, সেই বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করা যাচ্ছে। আর তাই আসুন আমরা মসজিদে একত্রিত না হয়ে নিজ নিজ গৃহে অবস্থান করে তারাবি নামাজ আদায় করি এবং ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে এবছরের রমজান মাস পালন করি। সংযম পালনের এই মহান মাসে করোনা ভাইরাসের সংক্রমন প্রতিহত করে এবং স্বাস্থ্য বিধি মেনে চলে একে অপরকে সাহায্য করি। আল্লাহ আমাদের সকলকে সংযম সাধনের মাধ্যমে পবিত্র রমজান পালনের তৌফিক দান এবং দৃঢ়তার সাথে এই মহামারি থেকে পরিত্রানের শক্তি প্রদান করুন।

উল্লেখ্য, নিউইয়র্ক এর মেয়র পবিত্র রমজান মাস উপলক্ষ্যে অর্ধ মিলিয়ন হালাল খাবার বিনামূল্যে মুসলমানদের জন্য নিউইয়র্ক সিটির ৪৩৫টি স্থানে বিতরন করবেন। যে কোন জরুরী প্রয়োজনে কনস্যুলেট জেনারেলের সাথে সার্বক্ষণিক (২৪/৭) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। হটলাইন-১ঃ ৬৪৬-৬৪৫-৭২৪২, হটলাইন-২ঃ ৯২৯-৪২৪-২৭৫৮, Email: contact@bdcgny.org. প্রেস বিজ্ঞপ্তি

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code