প্রতিবন্ধীদের কোরআন তেলাওয়াত, গজল ও গান শুনে মুগ্ধ হলেন সিলেটের বিভাগীয় কমিশনার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট ব্যুারো: সিলেটে বিভাগীয় কমিশনার যোগদানের পর থেকেই প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছিলেন্য। সে অনুয়ায়ী তিনি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে যাচ্ছেন, সমাজের অবেহেলিত এ গোষ্ঠির বিষয়ে সিলেটের এ প্রশাসনিক কর্মকর্তার রয়েছে অতীত অভিজ্ঞতা। চার ধরনের প্রতিবন্ধীদের নিয়ে কাজ করতে অনেক আগ্রহ তার।
সে অনুয়ায়ী জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের কার্যক্রম পরিদর্শন করেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি।
বুধবার সকালে এ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

Manual1 Ad Code


এ সময় তিনি প্রতিষ্ঠানের দৃষ্টি প্রতিবন্ধী স্কুল ও কলেজের শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজ-খবর নেন ও কুশল বিনিময় করেন।
পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার বলেন, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের কোরআন তেলাওয়াত, গজল ও গান শুনে আমি খুবই মুগ্ধ হয়েছি। শিক্ষার্থীদের পড়াশুনা এবং অন্যান্য কর্যক্রম দেখে ভালো লাগলো।
এরপর তিনি জিডিএফ এর সভাপতি ও মহাসচিব-নির্বাহী পরিচালকের হাতে সাদাছড়ি তুলে দেন এবং উনার কার্যালয়ের পক্ষ থেকে সহযোগিতা থাকবে বলে আশ্বাস প্রদান করেন। সর্বশেষে তিনি জিডিএফ এবং সকলের মঙ্গল কামনা করেন।
এসময় জিডিএফ এর সভাপতি কবীর আহমদ, মহাসচিব নির্বাহী পরিচালক বায়জিদ খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code