যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযাগ রাশিয়ার

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ থেকে ১৭ মার্চ। সামনের এই নির্বাচনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ জানিয়েছে মস্কো। নির্বাচনে 'ভোটার উপস্থিতি হ্রাসের মাধ্যমে' দেশটি হস্তক্ষেপ করতে চায় বলে দাবি ক্রেমলিনের। খবর আনাদোলু এজেন্সির। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার দেশটির ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস (এসভিআর) এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটার উপস্থিতি যেন কমানো যায়, সেজন্য কাজ করছে যুক্তরাষ্ট্র এবং এ লক্ষ্যে এনজিওগুলোকে নির্ধারণ করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। ওয়াশিংটন নেতৃস্থানীয় আইটি বিশেষজ্ঞদের মাধ্যমে এটি করতে চায় বলেও জানিয়েছে এসভিআর। রাশিয়ার অভিযোগ, ইলেকট্রনিক ভোটিং সিস্টেমে সাইবার আক্রমণ চালানোর পরিকল্পনাও করেছে যুক্তরাষ্ট্র। সাইবার আক্রমণের মাধ্যমে রাশিয়ার ভোটারদের একটি উল্লেখযোগ্য অনুপাতের ভোট গণনা করা অসম্ভব করে তুলবে বলে জানায় তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code