রেলের সেই টিটিই’র বরখাস্ত আদেশ প্রত্যাহার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট : রেলমন্ত্রীর আত্মীয়র কাছে টিকিট চাওয়ার অপরাধে রেলের সেই টিটিই শফিকুল ইসলামের বরখাস্ত আদেশ প্রত্যাহার করেছেন রেল কর্তৃপক্ষ। সেই সঙ্গে পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনকে শোকজ করা হয়েছে।

Manual2 Ad Code

রোববার (৮ মে) দুপুরে তার বরখাস্ত আদেশ প্রত্যাহার করা হয়। এদিকে তিন সদস্যের তদন্ত কমিটি আজ সকাল থেকেই তাদের তদন্ত কার্যক্রম শুরু করেছেন।

Manual2 Ad Code

এ বিষয়ে টিটিই শফিকুল ইসলাম বলেন, বরখাস্ত আদেশ প্রত্যাহার করায় আমি খুশি। সেদিন ওই তিন যুবকের সঙ্গে কোন খারাপ আচরণ করি নাই। আমার বিরুদ্ধে যেসব অপবাদ দেওয়া হয়েছে মিথ্যা ও বানোয়াট। আমি কোন প্রকার মাদকসেবনের সঙ্গে জড়িত না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code