ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় ১৩৮ হুথি নিহত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনের কেন্দ্রীয় শহর মারিবের কাছে দুটি জেলায় ১৩৮ হুথি নিহত হয়েছে। রবিবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

Manual1 Ad Code

প্রতিবেদনে বলা হয়, ২৯টি বিমান হামলার মাধ্যমে হুথিদের ১৭টি সামরিক যান সম্পূর্ণভাবে ধ্বংস করা করেছে সৌদি জোট। গত ২৪ ঘণ্টায় মারিবের জুবা ও আল-কাসারাহতে এ হামলা চালানো হয়।

Manual3 Ad Code

হুথি বিদ্রোহীরা ২০১৪ সালে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করে দেশটির উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নেয়। পরের বছর ইয়েমেনি সরকারকে সহযোগিতা এবং বিদ্রোহীদের দমনের লক্ষ্যে সেই যুদ্ধে যোগ দেয় সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। চলমান এই যুদ্ধে অসংখ্য নিরীহ মানুষের প্রাণহানি হয়েছে। বসতবাড়ি হারিয়েছে কয়েক লাখ মানুষ।

Manual5 Ad Code

জাতিসংঘের তথ্যমতে, বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট চলছে ইয়েমেনে। দেশটির ৮০ শতাংশ মানুষেরই জরুরি ত্রাণ সহায়তা প্রয়োজন বলে দাবি করেছে তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code