লঙ্কান প্রেসিডেন্টের বাসভবন থেকে চুরি করা জিনিস বিক্রি করতে গিয়ে গ্রেফতার ৩

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: শ্রীলঙ্কায় প্রেসিডেন্টের বাসভবনে চুরির ঘটনায় তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে সোনার প্রলেপ দেওয়া ৪০টি পিতলের সকেট উদ্ধার করা হয়েছে। এসব সকেট প্রেসিডেন্টের বাসার জানালার পর্দায় ঝোলানো ছিল বলে জানা গেছে। সাম্প্রতিক বিক্ষোভের সময় ভবনটি থেকে এগুলো চুরি করে নেয় তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে শ্রীলঙ্কার ডেইলি মিরর। গ্রেফতারকৃত ব্যক্তিরা গত ৯ জুলাই সরকারবিরোধী বিক্ষোভের ডামাডোলে প্রেসিডেন্ট ভবনে প্রবেশ করতে সমর্থ হয়। এরপর তারা সেখান থেকে মূল্যবান সামগ্রী হাতিয়ে নেয়। অবশেষে রবিবার সোনার প্রলেপ দেওয়া চোরাইকৃত পিতলের সকেটগুলো বিক্রির চেষ্টাকালে পুলিশের হাত ধরা পড়ে তারা। তাদের বয়স ২৮, ৩৪ ও ৩৭ বছর। প্রত্যেকেই রাজগিরিয়ার ওবেসেকারাপুর এলাকার বাসিন্দা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code