দুই ইসলামী দলের সমর্থকদের বিক্ষোভ পুলিশের লাঠিপেটায় ছত্রভঙ্গ, আটক ১০

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: রাজধানীর নাইটেঙ্গেল এলাকায় কুশপুত্তলিকা দাহ ও কুটুক্তির প্রতিবাদে তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলকারী সমর্থকদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশ ও বিক্ষুদ্ধ সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের লাঠিপেটায় প্রায় ৩০ জন আহত হয়েছেন। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আশপাশের এলাকায় পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় দোকানপাটও। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে।

Manual2 Ad Code

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে ঢাকায় মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মামুনুল হক ও চরমোনাইয়ের জেষ্ঠ্য পীর সৈয়দ ফয়জুল করীমের কুশপুত্তলিকা দাহ করে এবং তাদের বিভিন্ন ভাষায় কুটুক্তি করে। এ ঘটনার প্রতিবাদে আজ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের পর তৌহিদী জনতার ব্যানারে তাদের সমর্থক গোষ্ঠী একটি বিক্ষোভ মিছিল বের করে। হঠাৎ তাদের মিছিল দেখে পুলিশের সদস্যরা দিশেহারা হয়ে যায়। পুলিশের সদস্যরা ওই মিছিলটি প্রথমে বাঁধা প্রদান করেন। কিন্তু, তাদের বাঁধা পেরিয়ে মিছিলটি বিজয়নগরের দিকে এগোতে থাকে।
পুলিশের সেখানেও ব্যারিকেড ছিল। সেই ব্যারিকেড পেরিয়ে ওই মিছিলটি নাইটেঙ্গেল মোড়ে গেলে পুলিশ আবারও মিছিলে বাঁধা দেয়। তখন পুলিশ ও বিক্ষুদ্ধ সমর্থক গোষ্ঠীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় পুলিশ লাঠিপেঠা ও ধাওয়া দিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে পুলিশ ১০ জনকে আটক করে থানায় নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ১০ জনকে গ্রেপ্তার দেখিয়েছে। পুলিশ উপর হামলা এবং সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগে রমনা থানায় তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। রমনা জোনের পুলিশের এসি এসএম শামীম জানান, মিছিল থেকে আটক ১০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code