বেসামরিকদের ওপর হামলায় রুশ বিমান ব্যবহার মিয়ানমারের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: মিয়ানমারের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে রাশিয়ার তৈরি যুদ্ধবিমান ব্যবহার করছে জান্তা সরকার। মিয়ানমার উইটনেসের শুক্রবার (৩০ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে এসেছে, দেশটিতে চলা দমন-পীড়নে ‘ইয়াক-১৩০’ যুদ্ধ বিমান প্রয়োগ করছে মিয়ানমার সামরিক বাহিনী।
গত মাসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার হওয়া ভিডিওতে, একটি ইয়াক-১৩০ চক্কর দিতে দেখা গেছে। এই যুদ্ধ বিমানের মাধ্যমে দক্ষিণ-পূর্ব কারেন রাজ্যের মায়াওয়াদ্দি শহরের দক্ষিণে হামলা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অঞ্চলটিন জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে স্বায়ত্তশাসনের জন্য লড়াই করে আসছে। আর ২০২১ সালে অং সান সু চি’র সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর জান্তা সরকারের বিরুদ্ধে লড়াইয়ে স্থানীয়দের গোপনে সামরিক প্রশিক্ষণ দিয়ে সহায়তা করছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code