অধিনায়ক শান্তকে ‘লেটার মার্ক’ দিলেন তাসকিন

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্ক: এই দুই সিরিজে শান্তর অধিনায়কত্ব কেমন ছিল? এমন প্রশ্ন আজ করা হয়েছিল তাসকিন আহমেদকে। উত্তরে তাসকিন বলেন, ‘এখন পর্যন্ত তো শেষ দুইটা সিরিজে আমি খুব উপভোগ করেছি ব্যক্তিগতভাবে এবং বাকিরাও হয়তো করেছে। ও (শান্ত) উন্নতি করছে। ওর মধ্যে ওই নেতৃত্বের জিনিসটাও আছে। তাছাড়া তার থেকে বড় জিনিস, এখন একটা জিনিস ভালো যে দলের সংস্কৃতি খুব ভালো আছে। সবাই চেষ্টা করছে যে কীভাবে অন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড সবার বেটার ইনভলমেন্ট রেখে একটু ভালো করা যায়।’

‘যেহেতু ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া বা অনেকের তুলনায় হয়তো কিছুটা জেনেটিক্যালি পাওয়ার আমাদের কম। পাওয়ার ক্রিকেট যেহেতু টি-টোয়েন্টি। সেক্ষেত্রে কীভাবে আমরা গ্যাপগুলো আরও ইউজ করতে পারি বা রান আরেকটু বেশি করা যায় ওইভাবে চিন্তা করতে হবে। বোলিংয়ে আরেকটু ভালো করা যায় কেমনে, ডেথে আরেকটু ভালো করা যায়।’-যোগ করেন তাসকিন।

Manual8 Ad Code

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন টি-টোয়েন্টিতে ভালো করতে পারেনি বাংলাদেশের টপ-অর্ডার ব্যাটাররা। তাসকিন বললেন সেখানে উন্নতির কথা, ‘ব্যাটিং বা বোলিং যেদিনই খারাপ হয় বাইরের সমর্থক বা বাইরের যারাই আছেন, সবার থেকে বেশি হতাশ কিন্তু আমরা হই সবার আগে। কারণ, দিন শেষে আমাদেরই খেলতে হয় এবং আমরা কিন্তু ধারাবাহিকভাবে কাজ করেই যাচ্ছি যে কীভাবে আমাদের ব্যাটিং-বোলিং আরও উন্নতি করা যায়।’

Manual7 Ad Code

‘এটা আমরাও বুঝতে পারছি আমাদের চাহিদা অনুযায়ী শুরু হচ্ছে না এবং এটা নিয়ে কাজ হচ্ছে। আসলে সর্বোচ্চ চেষ্টা করা ছাড়া তো কোনো কিছু হাতে নেই। তো চেষ্টা করে যাচ্ছি, আমি আশা করি সামনে আরও ভালো কিছু হবে এবং ইনশাল্লাহ এ দুটা ম্যাচেও ভালো হবে।’-যোগ করেন তাসকিন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code