ইতালিতে মেয়র আরিফুল হক চৌধুরী কে সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরামের সংবর্ধনা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজঃ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ইতালি তে আগমন উপলক্ষে বিশেষ সংবর্ধনার আয়োজন করেছে সিলেট জাতীয়তাবাদী ফোরাম ইতালি।

Manual5 Ad Code

সংগঠনের সভাপতি মোহাম্মদ গাউসুজ্জামান গেন্দু ‌শাকিল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জায়েদুল হক মুকুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বি এন পির সভাপতি হাজী মোঃ আব্দুর রাজ্জাক ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বি এন পির সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন।

রাজধানী রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত সংক্ষিন্ত এই আলোচনায় মেয়র আরিফ বলেন” দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য কিন্তু সুষ্ঠ ধারার গণতন্ত্রের চর্চা নেই, নেই ভোটের অধিকার। সেই সঙে দ্রব্য মূল্যের উর্ধগতি তে জন জীবনে নেমে এসেছে অর্থনৈতিক সংকট। কাজেই খালেদা জিয়ার মুক্তি দিতে হবে, বাস্তবায়ন করতে হবে ব্যালটের মাধ্যমে নিরপেক্ষ ভোটাধিকার। তবেই দেশের উন্নয়নে থাকবে সকলের অংশগ্রহণ।

Manual1 Ad Code

এই বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইতালি বি এন পির সিনিয়র সহ সভাপতি আনিমুর রহমান সালাম, সহ সভাপতি সাজ্জাদুল কবির, রোম মহানগর বি এন পির সভাপতি হুমায়ূন করির, ইতালি বি এন পির সহ সভাপতি মৃধ্যা সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোঃ তৌহিদ কাদের, জুয়েল আহমেদ।

Manual4 Ad Code

সিলেট জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মিনার আহমেদ, উপদেষ্টা ফজলুর রহমান, হীরা মিয়া, সিনিয়র সহ‌ সভাপতি আরমান উদ্দিন স্বপন, সহ‌ সভাপতি মুসলিম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় কর, আরিফ আহমেদ আরেফিন, সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমেদ, হেলাল উদ্দিন, খোকন আহমেদ, সম্মানিত প্রথম সদস্য সাব্বির আহমেদ। ইতালি স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক শিমুল চৌধুরী, রফিকুল ইসলাম সজীব সহ অনেকে।

শেষে নেতৃবৃন্দদের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় করা হয়।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code