যুক্তরাজ্যে বিএনপির সভাপতি এমএ মালিককে সতর্কবার্তা

লেখক: Shiuly
প্রকাশ: ৯ মাস আগে

Manual5 Ad Code

সিলেট অফিস

Manual5 Ad Code

যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিককে বিমানবন্দর সংক্রান্ত জনদূর্ভোগ সৃষ্টি ও যাত্রীদের অসুবিধার কারণে বিএনপি কেন্দ্রীয় কমিটি সতর্ক করেছে। বুধবার (১ অক্টোবর) দলের কেন্দ্রীয় দপ্তর থেকে তাকে লিখিতভাবে এই সতর্কতা জানানো হয়।

Manual8 Ad Code

একটি বিএনপি সূত্র জানিয়েছে, চিঠিতে উল্লেখ করা হয়েছে, আপনি বিদেশ থেকে দেশে আসা বা প্রস্থান করার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেট ওসমানী বিমানবন্দরে অতিরিক্ত লোকসমাগম ঘটান। এতে যাত্রীদের জন্য জনদূর্ভোগ ও যানজট সৃষ্টি হয়। আপনার এ ধরনের অবিবেচনাপ্রসূত কর্মকাণ্ড দলের নীতির পরিপন্থী এবং জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে।

Manual4 Ad Code

চিঠিতে আরও বলা হয়েছে, এখন থেকে যদি দেশে আসা বা বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরগুলোতে জনদূর্ভোগ সৃষ্টি হয় এমন লোকসমাগম হয়, তবে বিএনপি আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।

প্রসঙ্গত, এম এ মালিক গত সোমবার যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও ব্যানার-প্ল্যাকার্ডসহ উষ্ণ অভ্যর্থনা জানান। পরে বুধবার বিকেলে তিনি সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে লোকসমাগম করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • যুক্তরাজ্যে বিএনপির সভাপতি এমএ মালিককে সতর্কবার্তা
  • Manual1 Ad Code
    Manual7 Ad Code