রুশ সরকারের শীর্ষ কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ  এই প্রথমবার রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। রাশিয়ার বিরোধী রাজনীতিক অ্যালেক্সই নাভালনিকে হত্যার প্রচেষ্টা চালানোর জন্য রুশ সরকারের বেশ কিছু শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তবে সে দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে কোন নিষেধাজ্ঞা জারি করা হয়নি।

Manual1 Ad Code

সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকার বরাতে জানা যায়, রুশ পররাষ্ট্র মন্ত্রী সার্গেই লাভরফ সতর্ক করে দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার অনুরূপ সাড়া দেবে। যুক্তরাষ্ট্র প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, আমরা রাশিয়াকে পরিষ্কার ইঙ্গিত দিচ্ছি যে রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিণতি ভোগ করতে হবে”।

Manual7 Ad Code

পারমানবিক ক্ষেপণাস্ত্র হ্রাস, ইরানের পরমাণু অস্ত্র বিস্তার এবং সিরিয়ার যুদ্ধের বিষয়ে বাইডেন ও পুতিনের মধ্যকার সহযোগিতা সম্পর্কে ভয়েস অফ আমেরিকার এক প্রশ্নের জবাবে সাকি বলেন, “কিছু কিছু বিষয় আছে যেখানে আমাদের ভিন্নমত আছে, কিছু বিষয়ে তাৎপর্যপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে আবার এমন ও বিষয় রয়েছে যেখানে আমরা রাশিয়ার সঙ্গে একত্রে কাজ করে যাবো যেমন অন্যান্য মিত্রদের সঙ্গেও আমরা কজা করি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code