হবিগঞ্জের আজমিরিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এমপি মজিদ খাঁন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code
হবিগঞ্জ প্রতিনিধিঃ আজমিরিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত  মানুষের পাশে দাঁড়িয়েছেন হবিগঞ্জ ২ (বানিয়াচং -আজমিরিগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খাঁন।
শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় ৫ নং শিবপাশা ইউনিয়নের শিবপাশা হাই স্কুলে আশ্রয় নেয়া ইউনিয়নের পানি বন্দী পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১কেজি চিনি, ১লি. সয়াবিন তেল, ৫০০ গ্রাম নুডলস সহ ১০ টি আইটেম সমৃদ্ধ শুকনো খাবারের প্যাকেজ বিতরণ করা হয়।
এ সময় সাংসদ এডভোকেট আব্দুল মজিদ খাঁন বলেন, ভাটি অঞ্চল খ্যাত আজমিরিগঞ্জে ২০০৪ সালের পর এই প্রথম এতো পানি এসেছে। হাওড়ে পানি আসবে এটা স্বাভাবিক, জনসংখ্যা বাড়ছে সাথে হাওড়ে মাটি ভরাট করে বাড়ি বানানোর হারও বৃদ্ধি পাচ্ছে। যেহেতু আমরা ভাটির হাওড় পাড়ের মানুষ পানির কথা মাথায় রেখে আমাদের গৃহ নির্মাণ করতে হবে। গৃহ নির্মাণ কালে ভিটে যাতে পর্যাপ্ত পরিমাণ উঁচু হয় সেই বিষয়েও ইউনিয়ন বাসীকে পরামর্শ মূলক বক্তব্য দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান, উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন, জেলা পরিষদ সদস্য নাজমুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার, সাবেক চেয়ারম্যান তকছির মিয়া এবং ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, বিগত কয়েকদিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুশিয়ারা, কালনী নদীর পানি বৃদ্ধি পেয়ে উপজেলার প্রতিটি ইউনিয়নে পানি বন্দী হয়ে পড়েছে মানুষ। অনেকেই পরিবার পরিজন নিয়ে উঠছেন নিকটস্থ আশ্রয়কেন্দ্রে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিদিন উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন ছুটে যাচ্ছেন বিভিন্ন এলাকার আশ্রয়কেন্দ্রে। সরজমিন পরিদর্শন করে পৌঁছে দিচ্ছেন সরকারী সহায়তা।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code