বকেয়া বিলের কারণে ১৩৮টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: অবৈধ সংযোগ ব্যবহার এবং বকেয়া বিল পরিশোধ না করার অভিযোগে রাজধানীর পল্টন, মতিঝিল থেকে সদরঘাট পর্যন্ত ১৩৮টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। গত দুই দিনে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

Manual1 Ad Code

তিতাস জানায়, মেট্রো ঢাকা বিপণন ও রাজস্ব বিভাগ-২ এর অধিভুক্ত এলাকায় মঙ্গলবার (৯ মে) বকেয়া আদায় এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ বিশেষ অভিযান চালানো হয়। মেট্রো ঢাকা (উত্তর ও দক্ষিণ)-এর বিভিন্ন বিভাগ থেকে অগত টিমগুলো গ্রাহক আঙ্গিনা পরিদর্শন করে মঙ্গলবার মোট ৬০টি সংযোগ বিচ্ছিন্ন করে। এরমধ্যে বকেয়ার কারণে ৫৩টি এবং অবৈধ কার্যকলাপের জন্য সাতটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একইভাবে সোমবারও ৭৮টি সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস। এর বাইরে সোমবার রূপনগরের ইস্টার্ন হাউজিংয়ের ১৮টি কারখানার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে পুরো এলাকার গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। তবে সেই ১৮টি কারখানা বন্ধের শর্তে মঙ্গলবার আবার সরবরাহ স্বাভাবিক করা হয়েছে।

Manual7 Ad Code

অভিযানের সমন্বয়কারী মহাব্যবস্থাপক (মেট্রো ঢাকা রাজস্ব ডিভিশন) মো. রশিদুল আলম জানান, গতকাল এবং আজ রাজধানীর পল্টন, সেগুনবাগিচা, তোপখানা, বিজয়নগর, শাহজাহানপুর, কমলাপুর, মানিকনগর, নাজিমউদ্দিন রোড, ওয়াইজঘাট, বকসিবাজারসহ সদরঘাট পর্যন্ত এলাকায় অভিযান চালিয়েছে তিতাস। অভিযানে সোমবার ৭৮টি এবং মঙ্গলবার ৬০টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code