হবিগঞ্জ জেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে দুঃস্থ রোগীদের মাঝে চেক বিতরন
লেখক:
প্রকাশ: ৬ years ago
Manual7 Ad Code
হবিগঞ্জ প্রতিনিধিঃহবিগঞ্জ জেলায় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ৩২৭ জন ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসামিয়া রোগীদের মাঝে এক কোটি ষাট লাখ টাকার এককালীন চেক বিতরণ করা হয়েছে।চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু জাহির এম পি।অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন হবিগঞ্জ এর জেলা প্রশাসক জনাব কামরুল হাসান।উক্ত অনুষ্ঠানে জেলা সমাজসেবার উপপরিচালক,সহকারী পরিচালক,উপজেলা সমাজ সেবা অফিসার উপস্থিত ছিলেন।এ ছাড়া জেলা প্রশাসক কার্যালয়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।