করোনায় যুক্তরাষ্ট্রের আরিজোনায় ২ এবং টেক্সাসে ১ বাংলাদেশীর মৃত্যু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

নিউইয়র্ক : করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের আরিজোনা স্টেটে দুই প্রবাসী এবং টেক্সাসের হিউস্টনে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এই প্রথম আরিজোনা স্টেটে করোনায় দুই প্রবাসীর মৃত্যু হলো। এর আগে করোনা মহামারীতে সারা যুক্তরাষ্ট্রে আড়াই শতাধিক প্রবাসীর মৃত্যু হয়েছে।

Manual7 Ad Code

ফোবানার সাবেক চেয়ারম্যান ও আরিজোনার ফিনিক্স কমিউনিটির নেতা মাহাবুব রেজা রহিম জানান, ৩১ জুলাই শুক্রবার মনোয়ারা বেগম (৬৪) নামক একজন প্রবাসী ফিনিক্সে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আগে থেকেই জটিল রোগে আক্রান্ত ছিলেন তিনি। এর আগে ৩ সপ্তাহ টেম্পী হাসপাতালের আইসিইউতে থাকার পর গত মঙ্গলবার ফিনিক্স কমিউনিটির প্রিয় সংগঠক শামসুল আলম (৬০) মারা গেছেন। স্থানীয় মুসলিম গোরস্থানে উভয়কে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

Manual6 Ad Code

এদিকে করোনায় আক্রান্ত হয়ে ২৫ জুলাই ভোররাতে টেক্সাসে ইন্তেকাল করেছেন ফাস্টফুড চেইন রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ এস আলম টিটো (৬২)। করোনায় আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন টেক্সাস স্টেটের হিউস্টন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। স্ত্রী এবং ১৫ বছর বয়েসী এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধব রেখে গেছেন তিনি। সমাজকর্মে বিশেষভাবে খ্যাতি অর্জনকারি টিটোর মৃত্যুতে বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। ফোবানার সাবেক চেয়ারম্যান রেহান রেজা মরহুমের পরিবারের উদ্ধৃতি দিয়ে জানান, চট্টগ্রামের সন্তান মোহাম্মদ এস আলম টিটো ৪০ বছর আগে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। ইউনিভার্সিটি অব হিউস্টন থেকে তিনি উচ্চতর ডিগ্রি নেন। তার প্রতিষ্ঠিত রেস্টুরেন্টগুলো হচ্ছে রেড রুস্টার, লুইজিয়ানা ফ্রাইড চিকেন এবং পাপা জন পিজ্জা। করোনা সংক্রমণ শুরুর দিকে টিটো হিউস্টনে অনেকের বাসায় খাদ্য-সামগ্রি পৌঁছে দেন। হিউস্টনে ‘বাংলাদেশ সেন্টার’ প্রতিষ্ঠায়ও তার অবদান স্মরণীয় হয়ে রয়েছে। টিটোর আক্রান্ত হবার সংবাদ জেনে সিএনএন হাসপাতালে গিয়ে সাক্ষাতকার নিয়েছে তার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code