ট্রাম্পের নির্বাচনি প্রচার স্থগিত

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্ক:

Manual8 Ad Code

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা আক্রান্ত হওয়ায় শুক্রবার ফ্লোরিডার নির্বাচনি প্রচারসহ বেশ কয়েকটি কার্যক্রম স্থগিত করা হয়েছে। এছাড়াও আগামী ১৫ই অক্টোবর নির্ধারিত দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্ক নিয়েও অনশ্চিয়তা তৈরি হয়েছে। এরপর ২২শে অক্টোবর তৃতীয় ও শেষ প্রেসিডেন্সিয়াল বিতর্ক হবার কথা রয়েছে।

Manual5 Ad Code

ট্রাম্পের ঘনিষ্ট সহযোগী হোপ হিক্স আক্রান্ত হওয়ার পরই তিনি ও তার স্ত্রী কোয়ারেন্টিন ছিলেন। করোনা ভাইরাসে তিনি আক্রান্ত হয়েছেন কিনা তা পরীক্ষা করান। তারপরই জানা যায় ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প করোনায় আক্রান্ত।

Manual1 Ad Code

ট্যুইটে ট্রাম্প লিখেছেন, ‘আমি এবং আমার স্ত্রীর করোনায় আক্রান্ত। আমরা ইতিমধ্যে কোয়ারেন্টিনে আছি। আশা করি দ্রুতই সুস্থ হয়ে উঠবো।’

হোপ হিক্স করোনায় আক্রান্ত হওয়ায় ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পের করোনা পরীক্ষা হয়। এরপরই, মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্টলেডি শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হয়। করোনা পরীক্ষার উদ্দেশ্যে নমুনা দেয়ার পর থেকেই তারা দু’জনই কোয়ারেন্টিনে ছিলেন।

ডোনাল্ড ট্রাম্প ছাড়াও এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, প্রিন্স চার্লস, ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code