রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন। এদিন সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপনের সঙ্গে সঙ্গে সেতুটির নির্মাণ কাজ শুরু হবে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম ও পূর্ব প্রান্তে এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্ত থেকে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা ও বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত বক্তব্য রাখবেন। বঙ্গবন্ধু রেলসেতু হবে বিদ্যমান বঙ্গবন্ধু সেতুর সমান্তরাল ডুয়েল গেজ ডাবল ট্র্যাকসহ প্রায় চার দশমিক ৮০ কিলোমিটার। সেতুর উভয়প্রান্তে প্রায় দশমিক শূন্য পাঁচ কিলোমিটার ভায়াডাক্ট, প্রায় সাত দশমিক ৬৬৭ কিলোমিটার রেলওয়ে অ্যাপ্রোচ এমব্যাংকমেন্ট অ্যান্ড এবং লুক ও সাইডিংসহ মোট প্রায় ৩০ কিলোমিটার রেললাইন নির্মাণ করা হবে। সেতুর কাজ শুরুর পর সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত রেললাইন নির্মাণের কাজ দ্রুত শুরু হবে। এই রেল সেতু সমগ্র উত্তরাঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডাবল লাইনের এই সেতু দিয়ে ১০০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করতে পারবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code