সারাদেশে এপর্যন্ত ৫ কোটির বেশি করোনার ভ্যাকসিন প্রয়োগ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

এ পর্যন্ত প্রথম ডোজ করোনার টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ৭৯ লাখ ৯৬ হাজার ২৪৭ জন এবং নারী ১ কোটি ৫৩ লাখ ২৮ হাজার ৭৬০ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৯৬ লাখ ৮৭ হাজার ৬৭৫ জন। নারী ৭২ লাখ ৩২ হাজার ৫৭৩ জন।

Manual1 Ad Code

Manual2 Ad Code

দেশে করোনার টিকাদান শুরুর পর থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ২৯ লাখ ৫৫ হাজার ৭০ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ১ লাখ ৯০ হাজার ৯৫৫ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ৩ কোটি ১৯ লাখ ৯৮ হাজার ৪১৯ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৫১ লাখ ৮১১ ডোজ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৪ কোটি ৯০ লাখ ৮৭ হাজার ৭২৮ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৪ কোটি ৮৪ লাখ ৪৫ হাজার ২৪৩ জন এবং পাসপোর্টের নম্বর দিয়ে ৬ লাখ ৪২ হাজার ৪৮৫ জন নিবন্ধন করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code