চাল কেলেংকারি ঘটনায় পেকুয়ার ইউএনও বদলী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

এম জাহেদ চৌধুরী, চশরিয়া (কক্সবাজার):
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈকা সাহাদাতকে বদলী করা হয়েছে।
৩০ এপ্রিল জারীকৃত এক প্রজ্ঞাপনে তাকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আগামী ৩ মের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের আদেশ দেওয়া হয়েছে। তার জায়গায় কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা সিদ্দিকা আকতারকে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে ৩ মের মধ্যে যোগদান করতে বলা হয়েছে।
পেকুয়ার সদ্য বদলীআদেশকৃত ইউএনও সাঈকা সাহাদাতের বিরুদ্ধে সম্প্রতি ১৫ টন চাল কেলেংকারীতে জড়িত থাকার অভিযোগ উঠে। আলোচিত এ ঘটনায় টৈটং ইউ পি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।
এরপর তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
কিন্তু চাল কেলেংকারীর এ ঘটনায় নেপথ্যে ইউএনও’র সংশ্লিষ্টতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিন ধরে সরব হয়ে উঠে স্থানীয়রা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code