‘গ্লোবাল কে-পপ সং অ্যাওয়ার্ড’ পেলেন বিটিএস তারকা জাংকুক

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক:

চলতি বছরের বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডের সর্বোচ্চ সম্মাননা ‘গ্লোবাল কে-পপ সং অ্যাওয়ার্ড’ পেয়েছেন বিটিএস তারকা জাংকুক। প্রথম একক অ্যালবাম ‘সেভেন’ এর কল্যাণে তাঁর ক্যারিয়ারে। জাংকুকের এই অ্যাওয়ার্ড প্রাপ্তির খবর দিয়েছে দ্য কোরিয়া টাইমস। সংবাদমাধ্যমটি বলছে, অ্যাওয়ার্ড গ্রহণ করে কোরীয় গায়ক বলেছেন, তিনি কতটা কৃতজ্ঞ তা ভাষায় প্রকাশ করা কঠিন।

জাংকুক বলেন, ‘বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড পাওয়া বিরাট সম্মানের। আমার দলের সদস্য, গানের আয়োজক এবং শ্রোতাদের ধন্যবাদ। যারা গানটি শুনে আমাকে এই পুরস্কার পেতে সহযোগিতা করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা।’

‘সেভেন’ অ্যালবাম তৈরির প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন বলে জানান জাংকুক। ধন্যবাদ দিয়েছেন বিলবোর্ড কর্তৃপক্ষকে।

Manual6 Ad Code

জুলাইয়ের মাঝামাঝি ‘সেভেন’ প্রকাশের পর থেকে ইউটিউব থেকে শুরু করে মিউজিক অ্যাপ স্পটিফাইতেও ‘সেভেন’ নিয়ে ভক্তদের উন্মাদনা জাংকুককে রাখে আলোচনায়। গানটি দিয়ে জাংকুক দেড় মাসের কম সময়ের মধ্যে গড়েন ইতিহাস।

কোরিয়া টাইমস বলছে, জাংকুকের ‘সেভেন’ স্পটিফাইতে টানা ৬ সপ্তাহ ধরে সেরা গানের সাপ্তাহিক তালিকার শীর্ষস্থান দখল করেছিল। সাপ্তাহিক তালিকার পাশাপাশি স্পটিফাইয়ের দৈনিক তালিকাতেও ৪২ দিন ধরে শীর্ষে ছিল ‘সেভেন’।

Manual8 Ad Code

স্পটিফাইয়ের হিসেব অনুযায়ী জাংকুকের গানটি প্রথম দুই মাস প্রতিদিন ৭৬ লাখের বেশিবার শুনেছেন শ্রোতারা। অল্পদিনের মধ্যে বিলবোর্ডে একক গানের তালিকায় শীর্ষস্থানটি দখল করে নেয় গানটি।

Manual5 Ad Code

গত ১৪ জুলাই ‘বিটিএস’র এজেন্সি বিগহিট মিউজিক গানটি প্রকাশ করে। এই গান নিয়েই প্রথমবারের মত নিউ ইর্কের কনসার্ট সিরিজে একা মঞ্চে ওঠেন বিটিএস এর তরুণ গায়ক।

গত বছরের জুনে বিটিএস থেকে সাময়িক বিরতিতে আছেন ব্যান্ড সদস্যরা। বিরতির মধ্যে জাংকুকের আগে ব্যান্ডের সদস্য জে-হোপ, জিন, আরএম, জিমিন ও সুগার একক গান প্রকাশ হয়। জাংকুকের পর সর্বশেষ একক গান নিয়ে আসেন বিটিএস’র সদস্য ভি।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code