অভিযোগ জানালেন আঁখির স্বামী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: সেন্ট্রাল হাসপাতালে ‘গাফেলতি ও ভুল চিকিৎসায়’ নবজাতকসহ প্রসূতি মাহবুবা রহমান আঁখির মৃত্যুর ঘটনায় সেন্ট্রাল হাসপাতাল এবং গাইনি বিশেষজ্ঞ ডা. সংযুক্তা সাহার বিরুদ্ধে বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলে (বিএমডিসি) লিখিত অভিযোগ জানিয়েছেন আঁখির স্বামী ইয়াকুব আলী সুমন। লিখিত অভিযোগপত্রে ডা. সংযুক্তা সাহার নিবন্ধন বাতিল এবং একইসঙ্গে স্ত্রী ও নবজাতকের মৃত্যুতে দুই কোটি টাকা ক্ষতিপূরণের দাবিও জানান তিনি।

Manual5 Ad Code

রবিবার (২৫ জুন) বিএমডিসির প্রেসিডেন্ট এবং রেজিস্ট্রার বরাবর জমা দেওয়া এক আবেদনে এস দাবির কথা জানান ইয়াকুব আলী সুমন।

সুমন তার অভিযোগে উল্লেখ করেন, আমার অনুমতি ছাড়াই অজ্ঞান অবস্থায় আঁখিকে ওটিতে নিয়ে সিজারের মাধ্যমে বাচ্চা বের করা হয়। পরবর্তী সময়ে আমি ডা. মাকসুদা আক্তার মিলি, ডা. এহসানকেও ওটিতে দেখতে পাই। আমি ডা. সংযুক্তা সাহাকে খোঁজাখুঁজি করলে তারা সকালে আমাকে জানান—ডা. সংযুক্তা সাহা নেই। ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানা স্বীকার করেন যে ডা. সংযুক্তা সাহার নির্দেশে তিনি এ কাজ করেছেন। এরপর রোগীকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়ার জন্য আমাকে বলে। কিন্তু আমি তাৎক্ষণিকভাবে পুলিশের সহযোগিতায় আমার স্ত্রীকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে সিসিইউতে ভর্তি করাই।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code