মনে হয় ফেরা হচ্ছে না

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট:

সাকিব আল হাসানকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টের স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। বৃহস্পতিবার রাতে তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ঘরের মাঠে তার বিদায়ী টেস্ট খেলা বোধহয় হচ্ছে না। বাংলা ট্রিবিউনকে সাকিব আল হাসান বলেছেন, ঠিক এমন পরিস্থিতিতে দেশে আসা হচ্ছে না তার। দেশে আসা নিয়ে প্রশ্ন করা হলে শুধু বলেছেন, ‘মনে হয় আসা হচ্ছে না।’

Manual6 Ad Code

তিনি ধোঁয়াশা রেখে দিলেও ঠিক এই মুহূর্তে দেশে আসা নিয়ে এটিই সাকিব আল হাসানের অবস্থান। তার উত্তরে হয়তো কিছুটা শঙ্কা বা সংশয় থাকতে পারে। তবে এই মুহূর্তে সাকিব যে ফিরছেন না সেটি নিশ্চিত। মানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিবের দুই টেস্টের একটিতেও হয়তো খেলা হচ্ছে না। যদিও এ ব্যাপারে বিসিবির কাছ থেকে কিছু জানা যায়নি। নাটকীয় কোন কিছু না হলে সাকিবের শেষ টেস্ট ম্যাচটা কানপুরেই হয়ে থাকছে। কানপুর টেস্ট শুরুর আগের দিনই সাকিব ঘোষণা দিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চান।

Manual2 Ad Code

সাকিবের পারিবারিক সূত্রও জানিয়েছে, ‘নিরাপত্তা নিয়ে ঝুঁকি থাকলে ওর দেশে না ফেরাই ভালো। যদি গ্রেফতার হতে হয় তাহলে দেশে কেন ফিরবে।’ একই বার্তা পরিবার থেকেও সাকিবকে দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code